বর্ষাকালে খুশকি ও চুল পড়ার সমস্যা অনেকের জীবন দুর্বিষহ করে তোলে। বাজারে নানা ধরনের শ্যাম্পু ও তেল পাওয়া যায়, কিন্তু সেগুলোর অনেকেই কেমিক্যালযুক্ত হওয়ায় চুলের ক্ষতি করে। এমন সময়ে প্রাকৃতিক এক দারুণ সমাধান— রীঠা (Soapnut)।আজ আমরা জানব কীভাবে রীঠা ব্যবহার করে আপনি প্রাকৃতিক উপায়ে খুশকি দূর করতে এবং চুলের ঘনত্ব বাড়াতে পারেন।

রীঠা কী?
রীঠা বা সোপনাট হল একটি প্রাকৃতিক ডিটারজেন্ট। এতে স্যাপোনিন নামক একটি উপাদান থাকে, যা প্রাকৃতিক ফেনা তৈরি করে। এটি শত শত বছর ধরে আয়ুর্বেদে চুল ও ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে আসছে।–

রীঠা চুলের যত্নে কীভাবে কাজ করে?
খুশকি দূর করে:
রীঠার অ্যান্টি-ফাঙ্গাল গুণাবলি স্ক্যাল্প থেকে ছত্রাকজনিত খুশকি দূর করে।
চুল পড়া কমায়:
রীঠা চুলের গোড়া শক্ত করে ও রক্তসঞ্চালন বাড়িয়ে চুল পড়া রোধ করে
চুল গজাতে সাহায্য করে:
নিয়মিত ব্যবহারে রীঠা নতুন চুল গজাতে সহায়তা করে।
নতুন প্রাণ এনে দেয়:
চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা ও কোমলতা আনে।
কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ:
রীঠার পানি চোখে পড়লে জ্বালা করতে পারে, তাই সাবধানতা অবলম্বন করুন।রীঠা ব্যবহারের পর আলাদা করে কন্ডিশনার প্রয়োজন হয় না, কারণ এটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও কাজ করে।গর্ভবতী নারী বা শিশুরা ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নিশ্চই নেবেন।

গ্রাম বাংলায় মানুষ বহু দিন ধরে এই পদ্ধতির অবলম্বন করে এসেছে। কিন্তু বর্তমান জীবনে আমরা এই পুরনো পদ্ধতি টি ভুলে গেছি । তাই এর পুনরায় ব্যাবহার আমাদের শুরু করা উচিত।
